শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় আরও ১ ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ফ্যাক্টরি থেকে বাড়ি ফেরার পথে নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় শিবু রক্ষিত (৩৫) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ভোর রাতে উপজেলার শাহপুর বাজার থেকে এজহারভূক্ত আসামী শিবু রক্ষিত (৩৫) কে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল। গ্রেপ্তারকৃত শিবু একই উপজেলার ইটাখোলা গ্রামের মৃত সংকর রক্ষিত পুত্র। বিষয়টি নিশ্চিত করে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেপ্তারকৃত শিবু রক্ষিত গণধর্ষণ মামলার পলাতক আসামী। মামলা দায়েরের পর থেকেই তাকে ধরতে র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গ্রেপ্তারের পর গতকাল বিকেলে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, গত ৮ জানুয়ারি রাতে সায়হাম নিট কম্পোজিটে কর্তব্যরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিলসহ ৪ জন তার পথরোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মাধবপুর থানায় গত শনিবার রাতে একটি মামলা করেন ওই ভুক্তভোগী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com