শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৪ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে রিপন মিয়া (২৮) নামের এক যুবককে ৪ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আর জামান উর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি রিপন মিয়া বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লার ছইব উল্লাহর পুত্র। বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে টহল পুলিশের এক সদস্যকে সালাম দিয়ে কেমন আছেন জিজ্ঞাস করে রিপন মিয়া। এক পর্যায়ে রিপনের আচরণ সন্দেহভাজন হলে টহলরত পুলিশ সদস্য এসআই মনির, কনস্টেবল রিপন ও আমজাদ তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা, ১টা চাকু, গাঁজা ও ২ প্যাকেট কনডম ও যৌন উত্তেজক এক বোতল সিরাপ উদ্ধার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আর জামান উর্মি আটক রিপন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬ (১) এর ধারায় দন্ডবিধি আইনে ৪ মাসের জেল ও ৪ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানার একদল পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com