বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে রাস্তা দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। গতকাল শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামে ওয়াহিদ মিয়ার মধ্যে বাড়ির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অর্ধশত লোক আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শাহিদ মিয়াকে (৩৫) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘রাস্তাকে কেন্দ্র করে রামগঞ্জে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com