বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে সোহান স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সোহান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় ৫/৬নং বাজার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। ৫/৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়ার সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, শেখের মহল্লার সর্দার আওয়ামীলীগ নেতা মোঃ মুত্তাকিন বিশ^াস, ২নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ অদুদ মিয়া, লন্ডন প্রবাসী মোঃ মাহবুবুর রহমান নোমান প্রমুখ। আদমখানী ক্রীড়াচক্রের আয়োজনে সোহান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে ২৮টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে টাউন ক্লাব বনাম দূরন্ত এফসি ক্লাব। উত্তেজনাপূর্ণ খেলায় শেষ সময়ে ১ মিনিট পূর্বে দুরন্ত এফসি ক্লাব ১ গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে রয়েছেন ৫/৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কৃতি ফুটবল খেলোয়াড় মোঃ তোফাজ্জল হোসেন ও মাহফুজুর রহমান খান মামুন। ধারাভাষ্যে ছিলেন কৃতি ফুটবল খেলোয়াড় যুবায়ের আহমেদ ফয়ছল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com