রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে রঙ্গলাল দাশ ও নৃপেন্দ্র তালুকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন এস এন পি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে ও বোয়ালিয়া বাজার সংলগ্ন পৃথক ভাবে মঙ্গলবার ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় পাঁচ শতাধিক মানুষের সমাগমে ইউনিয়ন বাসীর উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রঙ্গ লাল দাশ বিবিয়ানা ড্রিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদার গত ২৪ জানুয়ারি তারিখ জি আর মামলা নং-৯৮/২০২০ (দিরাই) ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০২২ এর ৮ (২) (৩) সুনামগঞ্জ কারাগারে হাজতী হিসেবে আছেন। মানববন্ধনে স্মৃতিভূষন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুস সত্তার, আমড়া খাইড় সাবেক মেম্বার মোহাম্মদ মানিক, সাবেক মেম্বার মোঃ গনি মিয়া, সাবেক মেম্বার সেলিম মিয়া, বর্তমান মেম্বার পঙ্কজ দাস, বর্তমান সদস্যা খেলা রানী দাস, যুবলীগ নেতা গোপী দাস, আওয়ামী লীগ নেতা বসুদেব, সুপাল দাস, সুশিল দাস, ইন্দ্রজিৎ দাস, প্রধান শিক্ষক সুখেতু দাশ, ইলিয়াস মিয়া মেম্বার, রুপ মিয়া, ইসহাক মেম্বার, মিন্টু দাশ, পবিত্র দাশ, সোনাচান, ইয়াওর মিয়া, দাস মাহাষ্য, চুনু মিয়া ব্যবসায়ী, নানু মিয়া, সতেন্দ্র চৌধুরী, সাহানুর আলম শাবান মিয়া, আব্দুল মন্নান ব্যবসায়ী, পবিত্র মোহন দাশ প্রমুখ। বক্তারা বলেন, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে চেয়ারম্যান মঙ্গল দাস ও বিবিয়ানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নপেন্দ্র তালুকদার কে ফাঁসানো হয়েছে। এ মামলার এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং রঙ্গলাল দাশ এবং নৃপেন্দ্র দাশের মুক্তি কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com