শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৮

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে। গত ৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সব্বোর্চ ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার পলাতক আসামী উপজেলার নোয়াগাও গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র ছাত্ত মিয়া। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী একই গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র রমজান মিয়া এবং ১০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামী ছাত্ত মিয়ার পুত্র কামাল উদ্দিন। একই রাতে চুরির মামলার পলাতক আসামী উপজেলা সদর চান্দের মহল্লা গ্রামের ইমরান মিয়া ওরফে মহি উদ্দিন এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বাঘজুড় গ্রামের সেলিম মিয়া, জহুর আলী, উজিরপুর গ্রামের ফজর উদ্দিন, শাহপুর গ্রামের ছোলেমান মিয়াকে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমারন হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার এস আই সবুজ কুমার নাইডু, দুলাল মিয়া, মনিরুল হক মুন্সী, এএস আই মহসিন মিজি, হারুন অর রশিদ, তোহা, মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স রাতভর অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন। ওসি জানান, অপরাধ দমনে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com