রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নব-নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। কর্তৃপক্ষের অযতœ আর অবহেলার কারণে এটি যেনো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অনেক রোগীরাই রোগ সারাতে এখানে আসেন। কিন্তু আর্বজনা ও আর ময়লার স্তুপের র্দুগন্ধের কারণে আরও অসুস্থ হয়ে পড়েন। অনেক রোগীরা অভিযোগ করেন, সপ্তাহে এক বা দুইদিন পরিষ্কার করা হয়। অথচ প্রতিদিনই পরিষ্কারের কথা থাকলেও তা করা হচ্ছে না। ফলে ময়লা আর্বজনার স্তুপ জমে থাকে। এতে র্দুগন্ধ ছড়ায়। গতকাল শনিবার রাত ৮টায় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে টয়লেট ও বেসিন ময়লা আবর্জনায় ভরে গেছে। শিশু ওয়ার্ডে থাকা রোগীর স্বজনরা জানান, গত ১৫ দিন ধরে ওই ওয়ার্ড পরিস্কার করা হচ্ছে না। তাছাড়া অধিকাংশ লাইট ও সুইচ নষ্ট হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নজরই নেই। তবে হাসপাতালের তত্ত্বাবধায় জানান, বিষয়টি তার জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com