শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এক কলেজ-ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এক কলেজ-ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফা আক্তার (২০) শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চুনারুঘাট উপজেলার শানখলার আব্দুস সালামের মেয়ে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লাগার পাশাপাশি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শিফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন তিনি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হ¯’ান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com