রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে আব্দুল হকের উপর বর্বতার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আঃ হককে হাত-পা বেঁধে পায়ুপথে খুটা ঢুকানোর ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন-চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের চান মিয়ার পুত্র আঃ রহিম (৫৮), বারইউরা গ্রামের আদই মিয়ার পুত্র এমরান মিয়া (২৪) পাঁচগাতিয়া গ্রামের আঃ রশিদের পুত্র জুয়েল মিয়া (২৫), তারাসুল গ্রামের বাচ্চু মিয়ার পুত্র পিয়াস মিয়া (১৭), বাগুলা গ্রামের রাহিম তালুকদারের পুত্র পারভেজ মিয়া (১৬) ও পাঁচগাতিয়া গ্রামের নুর আলম (২৫)। অজ্ঞাত আরও কয়েকজন রয়েছেন এজাহারে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) আঃ হকের বড় ভাই শামসুল হক এ মামলা দায়ের করেন। শামসুল হক জানান, হাসপাতালে আব্দুল হকের জ্ঞান ফিরার পর তার দেওয়া বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেছেন তিনি। আব্দুল হক বলেছেন, গত শুক্রবার রাত একটায় সেচের কাজে মাঠে গেলে তাকে পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে ধরে আব্দুল রহিম এবং তার গলায় ইনজেকশন পুশ করা হয়। ঘটনায় সময় ৭ জনকে দেখতে পেলেও তিনি ৫জনকে চিনতে পেরেছেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) বলেন, এজাহার হয়েছে। খুব দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com