বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে আঃ হককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ॥ গ্রেপ্তার ৪ ॥ ১ জনের স্বীকারোক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট, থেকে ॥ চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আঃ হককে হাত-পা বেঁধে পায়ুপথে খুটা ঢুকানোর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, চুনারুঘাট উপজেলার বারইউরা গ্রামের আদই মিয়ার পুত্র জাকির আহমেদ এমরান (২৪) পাঁচগাতিয়া গ্রামের আঃ রশিদের পুত্র জুয়েল মিয়া (২৫), তারাসুল গ্রামের বাচ্চু মিয়ার পুত্র পিয়াস মিয়া (২১), বাগুলা গ্রামের রাহিম তালুকদারের পুত্র পারভেজ তালুকদার (১৮)। এদিকে গ্রেফতারকৃত পিয়াস গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) আঃ হকের বড় ভাই শামসুল হকের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শামসুল হক জানান, হাসপাতালে আঃ হকের জ্ঞান ফিরার পর তার দেওয়া বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন তিনি। আঃ হক তাকে বলেছেন, গত শুক্রবার রাত ১টায় সেচের কাজে মাঠে গেলে তাকে পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে ধরে আঃ রহিম এবং তার গলায় ইনজেকশন পুশ করা হয়। ঘটনায় সময় ৭ জনকে দেখতে পেলেও তিনি ৫ জনকে চিনতে পারেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। আঃ হক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, আঃ হকের জ্ঞান ফেরার পর দেওয়া বক্তব্য ও তার ভাই শামসুল হকের দায়ের করা মামলায় তাদেরকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পরে চুনারুঘাট থানায় মামলা রুজু (মামলা নং ২০) করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com