রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ॥ যুবলীগ নেতাকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ যাত্রাপাশা মহল্লায় অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা যুবলীগের সদস্য শেখ আজমল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় সময় এই অভিযান চালান তিনি। শেখ আজমল মিয়া ওই এলাকার মৃত বজলু মিয়ার পুত্র। আজমল উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, দক্ষিণ যাত্রাপাশার ভাঙ্গার পার হতে মন্দরি গ্রামে যাওয়ার রাস্তার গড়পাড়ের ব্রিজের কাছে সরকারি খাস ভুমি থেকে রাতের আধারে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করার জন্য স্তুপ করে আজমল মিয়া। এলাকাবাসীর পক্ষ থেকে বালু উত্তোলনের বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে জানালে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানার একদল পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, সরকারের খাস ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যক্তি বিষয়টি জানার পরই অভিযান পরিচালনা করা হয়েছে। পরে বালু উত্তোলনকারী শেখ আজমল মিয়াকে বালুু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com