বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সদের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও নার্সদের অবহেলার কারণে প্রসুতি নারী ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে হাসপাতালে তোলাকালাম কা- হয়েছে। তবে নার্সরা সটকে পড়ায় পরিস্থিতি শান্ত হয়। বানিয়াচং উপজেলার গুনই গ্রামের হাফেজ শাহ ফুজায়েল জানান, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী তার বোন ৩ সন্তানের জননী সুমেনা আক্তার (৩০) প্রসব ব্যথা নিয়ে সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভেতর হন। বেডে যন্ত্রনায় কাতরালেও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্স প্রীতি আচার্য্য, সুষমা বিশ^াস, পলি বৈদ্য, সবিতা দাশসহ কয়েকজন আয়া গল্প গুজবে ব্যস্ত থাকেন। বারবার তাদেরকে অনুরোধ করলেও তার বোনকে চিকিৎসার জন্য এগিয়ে আসেননি। তার অবস্থার অবনতি দেখে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হন। এ সময় তারা সুমেনাকে ডেলিভারী রোমে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর নার্সরা বলেন, তার বোন ও নবজাতক মারা গেছে। এতে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তখন স্বজনদের সাথে নার্স ও আয়াদের বাকবিত-া এবং হাতাহাতি হয়। হাসপাতালে থাকা পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্ত নার্সরা সটকে পড়েন। তাদের অভিযোগ, নার্সদের অবহেলার কারণেই সুমেনা মারা গেছে। দাফন শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার জানান, ২১ ফেব্রুয়ারি ছুটিতে ছিলাম। বিষয়টি আমি জানি না। আজ বুধবার অফিসে গিয়ে খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com