শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে নেশার টাকার জন্য পিতা-মাতাকে মারধর ॥ কুলাঙ্গার পুত্রের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের দায়ে সামাদুল হক ইমন (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত-সামাদুল হক ইমন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের সামাদুল হক ইমন প্রায়ই নেশার করার টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে পুনরায় পিতা মাতাকে মারধর করে ইমন। পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামাদুল হক ইমনকে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ইমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com