বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত ॥ সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান-এমপি মজিদ খান

  • আপডেট টাইম সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি )দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, মিজানুর রহমান খান, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মোঃ আরফান উদ্দিন, মোঃ রেখাছ মিয়া, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী ফরিদ মিয়া, মাসউদ কুরাইশী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, জয় কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকারসহ আইল-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, আইন-শৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হলে প্রশাসনের পাশাপাশি জন প্রতিনিধিদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। একে অন্যের শত্রু নয় একে অন্যের পরিপুরক হয়েই কাজ করতে হবে। অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বানিয়াচং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ভাল থাকায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনকে তিনি ধন্যবাদ জানান। এছাড়া প্রতিটি ইউনিয়ন থেকে টমটম মিশুকের তালিকা তৈরী করার জন্য চেয়ারম্যানদের আইন-শৃঙ্খলা কমিটির পক্ষথেকে নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে প্রতিটি টমটম, মিশুক ও রিক্সার লাইসেন্স দেয়া হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। তবে দুর্ঘটনা এড়াতে সকলের মতামতের ভিত্তিতে ১৮ বছরের নিচে কাউকে লাইসেন্স না দেয়ার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com