শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ॥ উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেল হবিগঞ্জ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রোববার বেলা ১২টার দিকে উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত এমপি আবু জাহিরকে অস্থায়ী ক্যাম্পাসটি ঘুরে দেখান।
এ সময় এমপি আবু জাহির প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং হবিগঞ্জবাসীর স্বপ্নের প্রতিষ্ঠানটি অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করায় মহান রাব্বুল আল-আমিনের প্রতি শুকরিয়া জানান এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র প্রতি হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। এ বিশ্ববিদ্যালয়কে তিনি উন্নয়নের বিশাল মাইলফলক উল্লেখ করে হবিগঞ্জবাসী দোয়া চেয়েছেন। উপাচার্য ড. মো. আবদুল বাসেত জানান, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ এলাকায় অস্থায়ী ক্যাম্পাসটি উদ্বোধন করা হল। শিক্ষার্থী ভর্তি করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষে। তখন প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হবে। অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন অনুষদের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, উদ্ভিদ রোগবিদ্যা ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০টি দাবি উত্থাপন করেছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভায় প্রধানমন্ত্রী দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়। এরই ধারাবাহিকতায় অধ্যাপক ড. মো. আবদুল বাসেত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পান এবং আগামী শিক্ষাবর্ষে ক্লাশ শুরুর প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com