শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে আদালতের নির্দেশে ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মৃত্যুর ৪ মাসপর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ২০২১ সালের ১৫ অক্টোবর উপজেলার মেহেরপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে সুলতানার মৃত্যু হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এ ঘটনার বেশ কিছুদিন পর ২০২২ সালের ২৫ জানুয়ারী শহীদ মিয়া হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আ(কগ-৬) আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নং (৩৫)। সোমবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলা নিবার্হী কর্মকর্তা, নিবার্হী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সামনে লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। স্থানীয় ইউপি সদস্য আবু মিয়া জানান, আমাদের জানামতে সহিদ মিয়ার মেয়ে সুলতানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে সহিদ মিয়া নিজেই মেয়ের কবর দেয়। কিন্তু ঘটনার বেশ কিছুদিন পর অর্থাৎ ২৫ জানুয়ারী সহিদ মিয়া কারো প্ররোচনায় আবু মিয়া সহ ৮ জানের নামে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আ (কগ-৬) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় যা লিখা হয়েছে তা সত্য নয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন প্রয়োগকারী সংস্থার সটিক তদন্তে প্রকৃত ঘটনাটি বেড়িয়ে আসবে বলে বিশ^াস করি। মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আদালতের নির্দেশে আজ কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com