রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে টমটম চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বেড়েই চলছে টমটম চালকদের নৈরাজ্য। যেখানে পার্কিং, ওভার টেকিং, যাত্রীদের সাথে অসদাচরণ, নানা অজুজাতে অতিরিক্ত ভাড়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
যাত্রীদের অভিযোগ, ৫ টাকার ভাড়া এখন ১০ টাকা রাখা তাদের কাছে নিত্যনৈমিত্তকার ঘটনা হয়ে দাড়িয়েছে। কেউ ১০ টাকা দিতে না চাইলে সৃষ্টি হচ্ছে ঝামেলার। প্রতিদিনই চালকদের সাথে যাত্রীদের বাকবিত-াসহ হাতাহাতির ঘটনা ঘটে। জানা যায়, পৌর এলাকার যে কোন স্থানে উঠা নামার জন্য ৫ টাকা রাখার কথা বলা হলে বাস্তবে চিত্র ভিন্ন। দিনের বেলা ১০ টাকা তো চাওয়াই হয়, রাত ১০ টার পর ১০ টাকা ছাড়া কোনো যাত্রীই তুলতে চায় না চালকরা। এ যেনো টমটম চালকদের নৈরাজ্য। বিশেষ করে মহিলাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। মহিলা যাত্রীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও এর কোনো বিহীত ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে টমটম চালকদের কাছে তারা জিম্মি হয়ে পড়েছে। অথচ হবিগঞ্জের প্রধান সড়ক সংস্কার হয়ে গেছে। কিন্তু ভাঙ্গাচুরা রাস্তায়ও উঠানামা ৫ টাকা ছিলো। কিন্তু এখন ১০ টাকা গুনতে হয়। আবার যাত্রীও নেয়া হয় ৬ থেকে ৮ জন। অচিরেই যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয় হয়তবা তাদের লাগাম ধরা সম্ভব হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com