শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের বদিউজ্জামান খান সড়কস্থ প্রাইমারী স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে গন্যমান্য ব্যক্তিদের মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কস্থ হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এমএ রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোঃ শাবান মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, কাউন্সিলর গৌতম রায়, সুদীপ বণিক, স্বপন লাল বণিক, এডঃ এস এম আলী আজগর, সায়েদুজ্জামান জাহির, প্রভাষক রামীম ইমাম, মোঃ এনামুল হক, শ্যামল মোদক, আবু হেনা মোস্তফা কামাল, অভিমন্য রায়, মোঃ মফিজুর রহমান টিটু প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রাচীন এ বিদ্যালয়টি অরক্ষিত অবস্থায় রয়েছে। শহরের এলাকায় রাস্তার পাশে অবস্থিত বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা উদ্বীগ্ন। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বক্তারা বলেন, বিদ্যালায় শিক্ষার্থীদের স্থান সংকুলান হচ্ছে না। এ অবস্থায় ৪তলা ফাউন্ডেশনের বর্তমান ভবনটি সম্প্রসারণ করা হলেই স্থান সংকুলানের সমস্যার সমাধান হবে। বক্তারা শিক্ষার মানউন্নয়নে সতর্ক থাকার জন্য শিক্ষক শিক্ষিকাগণের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com