শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে জমি থেকে জোরপূর্বক মাটি উত্তোলনে বাধা দেয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমি থেকে জোরপূর্বক মাটি উত্তোলনে বাধা দেয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেরার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের মোঃ আব্দুল মজিদ বাদী হয়ে ৮জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হচ্ছে-ওই গ্রামের আফছর উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মহিউদ্দিন, মোঃ বুলু মিয়া, মোঃ তুষার মিয়া, মোঃ জসিম উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন ও মোঃ বধু মিয়া।
মামলার বিবরণে জানা যায়, মৃত আব্দুল শহিদের পুত্র আব্দুল মজিদ ও জিয়াউর রহমান জমি থেকে অভিযুক্তরা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করলে তারা বাধা দেয়। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে আসামীগণ বালু উত্তোলন করে। বিষয়টি গ্রামের মুরুব্বীদের জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে আসামীগণ তাদেরকে হুমকী প্রদর্শন করে। এর জের ধরে গত ২০ মার্চ সকালে আসামীগণ ওই ভূমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করলে মজিদ ও জিয়া বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাদের বাড়িঘরে হামলা চালায়। এক পর্যায়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘর পুড়ে যাওয়া সহ অন্যান্য মালামালে ব্যাপক ক্ষতি হয়। এ সময় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা হুমকী দিয়ে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com