বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে কালীবাড়িতে প্রার্থনা ও বাসন্তী পূজার কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রী শ্রী কালীবাড়িতে কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু। সভায় মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে এবং দেশের অগ্রগতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য প্রার্থনা করা হয়। সভা শেষে বাসন্তী পূজা উপলক্ষে নির্মল জ্যোতি চক্রবর্তী রঞ্জুকে সভাপতি ও অনাথ বন্ধু তরপদার অশোককে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয। আগামী ৮, ৯, ১০ ও ১১ই এপ্রিল বাসন্তী পূজা অনুষ্ঠিত হবে। কার্যকরি কমিটির সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, পার্থ প্রতিম দাশ, শংখ শুভ্র রায় প্রমুখ। সকল সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com