শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পৌরসভায় টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা।
গতকাল সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় মেয়র বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ তরান্বিত করতে করনিরূপন ও আদায়কার্য বেগবান করা প্রয়োজন।’ তিনি বলেন ‘বৃষ্টি মওসুম শুরুর আগেই ইতিমধ্যে পানি নিস্কাশনের বড় ড্রেনগুলো প্রতিবন্ধকতা অপসরাণ করা হচ্ছে। সাথে সাথে পৌরসভার নতুন ডাম্পিং স্পট বাস্তবায়নের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
’সভায় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, মোঃ শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান।নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ অসিত রঞ্জন দাস, মিজানুর রহমান শামীম, ফরিদ আহমেদ লস্কর, এডভোকেট তাহমিনা খান, মতিলাল দাশ, এডভোকেট প্রবাল কুমার মোদক, পার্থ প্রতীম দাস, আব্দুল মোতালিব মমরাজ, সৈয়দা শরীফা আক্তার কুমকুম, শংখ শুভ্র রায়, আলমগীর খান, রেবা চৌধুরী, আরব আলী, নানু মিয়া, রীনা বেগম, মনীষ আচার্য্য, কামাল মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com