রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ পন্ডু ॥ কনে ছাড়াই বাড়ি ফিরলেন বর

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৮৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাড়িতে বিয়ের উৎসবের আমেজ, রীতিমত প্যান্ডেল করে খাওয়া-দাওয়ার ব্যাপক আয়োজন চলছিল। বর আসে কনেকে নিয়ে যেতে। তবে শেষমেশ কনে ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে বরকে। মোবাইল কোর্টের অভিযান প-ু হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে বাল্য-বিবাহ বন্ধ করে দেয় মোবাইল কোর্ট। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি শাহপুর গ্রামের আব্দুর রকিবের অপ্রাপ্তবয়স্ক জনৈক কন্যার সাথে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার তাজ উদ্দিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য বিয়েবাড়ির মতো চলছিল আনন্দ-উৎসব। খাওয়াদাওয়ার জন্য তৈরি করা হয় প্যান্ডেল। মঙ্গলবার দুপুরে কনেকে নেয়ার জন্য আসে বরপক্ষ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ বিয়ের বাড়িতে উপস্থিত হন। পরে কনের প্রাপ্ত বয়স না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ প-ু করে দেয় প্রশাসন। অতঃপর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে কনের পিতা আব্দুর রকিব মুচলেকা প্রদান করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন- অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের বিয়ের উদ্যোগ গ্রহণ করা হয়, বিষয়টি অবগত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে, এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে ওই মেয়ের পিতা মুচলেকা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com