বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বিশ্ব জন সংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিশ্ব জন সংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ থেকে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে “তারুণ্যে বিনিয়োগ আগামী উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, মা-মনির উপজেলা কোঃ অর্ডিনেটর রায়হান আহমদ। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন জালাল উদ্দিন ও গীতা পাঠ করেন কংকু সিন্ধু রায় এবং স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাহাদাত হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com