রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মুক্তিযুদ্ধ জাদুঘর এর ভূমিসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের আঞ্চলিক মুক্তিযুদ্ধ জাদুঘর এর ভূমি, ৫ তলা ভবনসহ স্থাবর -অস্থাবর সকল সম্পত্তি ও মুক্তিযুদ্ধের মূল্যবান স্মারক সমূহ হস্তান্তর করা হয়েছে। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল ৩১ মার্চ ট্রাস্টিবোর্ডের সদস্যগনের নিকট হস্তান্তর করেছেন। এর আগে জাদুঘরের একটি ট্রাস্ট বোর্ড গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুরের ট্রাস্টিবৃন্দ হলেন- হবিগঞ্জ জেলা প্রশাসক, হবিগঞ্জ পুলিশ সুপার,
অশোক মাধব রায় (সাবেক সচিব), শেখ ফজলে এলাহী (সাবেক উপ -সচিব ও মুক্তিযুদ্ধ গবেষক), বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুজ জাহের (অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ), মুক্তিযোদ্ধা নূরুল করিম দিলু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন ও ব্যরিষ্টার সাইদুল আলম খান (সাবেক বিচারক ও আইনজীবী সুপ্রিমকোর্ট), মোহাম্মদ সায়েদুর রহমান তালুকদার (লেখক ও গবেষক) ও দাতা ও প্রতিষ্টাতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার জাদুঘরে ট্রাস্ট দলিল রেজিষ্ট্রেশন হওয়ায় সকল ট্রাস্টিগণকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন কেয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com