রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে রাস্তা বন্ধ করার ঘটনার জের হামলায় কলেজ ছাত্রীসহ ১০ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার বিরামচরে নিরীহ পরিবারের রাস্তা বন্ধ করার ঘটনা নিয়ে প্রভাবশালীদের হামলায় কলেজ ও স্কুল ছাত্রীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত এক নারীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
হামলায় আহত শায়েস্তাগঞ্জ জহুর চাঁন বিবি কলেজের ছাত্রী সাদিয়া আক্তার (১৮), শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী তাহিয়া (১৩), আয়েশা (৬০), ফুলবানু (৪৫), জুহিন (২৫) ও তুহিন মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জোসনা বেগম (৩৫) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, মৃত আব্দুল আলীর পুত্র ছাবেদ আলী দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্বাস আলীর বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছে। এর অংশ হিসেবে ওই পরিবারের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় ওই পরিবারটি গৃহবন্দি হয়ে পড়ে। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাবেদ আলী, আতর আলীসহসহ ১০/১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আব্বাস আলীর বাড়িতে হামলা চালায়। এরা তাদের পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিষয়টি শুনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com