রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শরীফাবাদে রাতের আঁধারে ব্রিকফিল্ডে হামলা ভাংচুর, লুটপাট ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদে তোফায়েল এন্টার প্রাইজ ব্রিকফিল্ডে রাতের আধাঁরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
ব্রিক ফিল্ডের মালিক আজিজুল বারী চৌধুরী তোফায়েল জানান, হবিগঞ্জ-নসরতপুর সড়কের শরিফাবাদের ব্রিক ফিল্ড থেকে সানসাইনসহ বিভিন্ন কোম্পানীতে দীর্ঘদিন ধরে ইটের মাটি সরবরাহ করে আসছে। কিন্তু একটি প্রভাবশালী মহল তার নিকট প্রায়ই চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বিভিন্নভাবে তাকে ক্ষতিগ্রস্থ করে আসছে। গত বুধবার রাতে ৩০/৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্রিকফিল্ডে হামলা, ভাংচুর ও লুটপাট শুরু করে। এমনকি পাশের সান সাইন পুকুর কোম্পানীতেও হামলা করে গ্লাস, এসিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। রাতেই সাড়াশি অভিযান চালিয়ে ১জনকে পুলিশ আটক করে। এমন ঘটনায় ওই এলাকায় বিভিন্ন কোম্পানীর মালিকদের মাঝে আতংক বিরাজ করছে।
ব্রিক ফিল্ডের মালিক আজিজুল বারী চৌধুরী তোফায়েল বাদী হয়ে মৃত নুর আলীর পুত্র জামাল মিয়া, রজব আলীর পুত্র মাসুম মিয়া, মৃত আবুল হোসেনের পুত্র আব্দুস সমেদ, সুরত আলীর পুত্র আব্দুল হক, কুটি আবুর পুত্র কদ্দুছ মিয়া, আবু মিয়ার পুত্র মজিদ মিয়া, শিশু মিয়ার পুত্র নোমান মিয়া, আব্দুল কাদিরের পুত্র আব্দুল মতিন, আব্দুল মুকিব, রজব আলীর পুত্র সোহেল মিয়া, আব্দুল সালামের পুত্র কালাম মিয়া, কিতাব আলীর পুত্র বা”চু মিয়াসহ ৩০/৪০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
সদর থানার ওসি মাসুক আলী বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com