রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিখোঁজের ৪দিন পর তেঘরিয়া ইউপি মেম্বার লিটন ভৈরব থেকে উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৫৩৬ বা পড়া হয়েছে

শামসুদ্দিন রাজন ॥ নিখোজের ৪দিন পর হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ লিটন মিয়া কে উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ ডিবি পুলিশ ও চৌধুরী বাজার ফাড়ির এস আই হাবিবুর রহমান গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভৈরব থানার পশ্চিম পাশের ব্রিজ থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৫ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেন নি মেম্বার লিটন মিয়া। বহু খোজাখুজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। পরদিন ৬ এপ্রিল তার ভাই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি দায়ের করেন।
৪ দিনের প্রচেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও পুলিশ গতকাল রাতে যৌথ অভিযান চালায় ভৈরব এলাকায়। এ সময় থানার পার্শ্ববর্তী এলাকা থেকে মেম্বার লিটনকে উদ্ধার করা হয়। পে তাকে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
জানা যায়, তার স্ত্রীর সাথে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে মনোমালিন্য হয় মেম্বার লিটনের। এর জের ধরে মেম্বার লিটন আত্মগোপন করেন।
খবর পেয়ে থানায় উপস্থিত হন ৩নং তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ মোত্তালিব ও প্যানেল চেয়ারম্যান রঞ্জিত দাস।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com