শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা-সিলেট মহাসড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় কার উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউন্দা এলাকা থেকে সাদা রংয়ের একটি কার নং ঢাকা মেট্রো-গ-১১-০৫৬৯ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে এসেছে পুলিশ। কে বা কারা গাড়ীটি ওই স্থানে ফেলে গেছেন তা এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে গাড়ীটির প্রকৃত মালিক পক্ষ নবীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (৯ এপ্রিল) রাতে গোপন সুত্রে খবর পেয়ে ওসি তদন্ত আমিনুল ইসলাম একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউন্দা ইউপির রোকনপুর বাজার সংলগ্ন রাস্তার উপর একটি সাদা রং এর কার গাড়ী পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ীটির আশপাশে কাউকে না পেয়ে পরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গাড়ীটির প্রকৃত মালিক পক্ষ নবীগঞ্জ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন। প্রয়োজনে অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানা, মোবাইল ০১৩২০ ১১৮৯০৯। তবে পরিত্যক্ত গাড়ীটির রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com