শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মাটি কাটতে বাধাঁ দেয়ায় সংঘর্ষ ॥ আহত ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে বাড়ির সামনে খাল থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সোমবার সকাল ১১ টার দিকে দু’ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আছকন উল্লার ছেলে কাছন মিয়া, তারা মিয়ার ছেলে আরজু মিয়া ও কদ্দুছ মিয়ার ছেলে সুমন মিয়া সংঘবদ্ধভাবে একই গ্রামের হানিফ উল্লার বাড়ির সামনে খাল থেকে সোমবার (১১ এপ্রিল) সকালে জোরপুর্বক মাটি কাটতে গেলে হানিফ উল্লা বাধাঁ দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হানিফ উল্লার বাড়ি ছড়াও করে হামলা ও মারপিট শুরু করে। এতে হানিফ উল্লা (৭০), সফর মিয়া (৪৫), তার ছেলে আরজু মিয়া (২২) এবং সুমন মিয়া (২২) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের নিয়ে নবীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে প্রতিপক্ষ কাছন মিয়ার লোকজন গাড়ীতে হামলার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই স¤্রাট ঘটনাস্থল পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনার জেরধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com