রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিএনপি নেতা সামছুল হককে আরও এক মামলায় গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল ১২ এপ্রিল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাতের আদালতে সদর থানার এসআই সনক দেব জেলা পরিষদ ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে সামছুল ইসলামের উপস্থিতিতে উভয়পক্ষের শুনানীক্রমে গ্রেফতার দেখানো হয়। এর আগে গত রবিবার (১২ এপ্রিল) বিকেলে তাকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে লাখাই উপজেলার মানপুর গ্রাম থেকে পুলিশ এসল্ট মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অ্যাডভোকেট সামছুল ইসলাম লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের মানপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে সদর থানায় সোপর্দ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com