রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে সীমান্তে ৯৮০ পিস ইয়াবাসহ কালিয়া আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গুইবিল সিমান্ত থেকে ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার শাহ আলমের নেতৃত্বে একদল জোয়ান সীমান্তের ১৭৯ পিলারের কাছে অভিযান পরিচালনা করে। এ সময় ৯৮০পিস ইয়াবাসহ রাম প্রসাদ ওরপে কালিয়াকে আটক করা হয়। আটক কালিয়া চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের মৃত ঠাকুরার পুত্র। কালিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউনবী চৌধুরী বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। যেকোন মূল্যে মাদক বন্ধ করতে আমরা বদ্ধপরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com