বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফারিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ফারিয়ার উদ্দোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন হবিগঞ্জ। হবিগঞ্জ জেলা ফারিয়ার নবনির্বাচিত সভাপতি তন্ময় দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামিল মিয়ার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন খান। ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মোমেন উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আরএসএম রুকনোজ্জামান, ফারিয়ার সাবেক সভাপতি সাজেদুর রহমান সাজু, সাবেক সাধারণ মোঃ আরব আলী। এছাড়াও ঔষধ কোম্পানির আরএসএম, ম্যানেজার এবং হবিগঞ্জ জেলা ফারিয়ার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোতাচ্ছিরুল ইলসাম বলেন, ফারিয়ার কর্মরতরা হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করছেন। আপনাদের যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তাকে পাশে পাবেন বলে আশ্বাস দেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com