বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে আগুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৭০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে আগুন লেগে চারটি এসিসহ কম্পিউটার ও জরুরি কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার সকাল ১১টার দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও চা নিলাম কেন্দ্রের কর্মকর্তারা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। এসময় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স করপোরেশন অব বাংলাদেশের অফিসে তাদের একটি সভা চলছিল। আগুন লাগার সাথে সাথে খবর দিলে ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গলের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অফিসের চারটি এসিসহ কম্পিউটার ও জরুরি কাগজপত্র পুড়ে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো ভবনটি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, ভবনে আগুন নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা ছিল না। পেছনে যাবার রাস্তা না থাকায় ফায়ার কর্মীরা আরেকটি টিন শেডের ঘরের ওপর দিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, চলতি মাসের ২৭ তারিখ বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এসময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়।
তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। চারটি এসি ও কম্পিউটার পুড়ে গেছে। এছাড়াও আসবাবপত্রসহ সারা ঘর কালো হয়ে গেছে বলেও জানান তিনি। শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com