শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৩১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা হবিগঞ্জ-৩ এর সাংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ওসি সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ১নং লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, ইউপির চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, মোঃ নোমান মিয়া, আজাদ হোসেন ফুরুক, মোঃ আব্দুল কদ্দুস, অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ ও লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম প্রমুখ। সভায় লাখাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, আগের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা অনেক ভালো রয়েছে। এ ছাড়া মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কাজ করতে তিনি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com