বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে প্রাইভেটকার ও ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। এ সময় মাদকপাচার ব্যবহৃত প্রাইভেট কারও আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মে রাত সাড়ে ১০ টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাড়ির এসআই মোঃ ইসমাইল হোসেন ভুইয়ার নেতৃত্বে চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকার আব্দুল কাদির মীর এর রাইস মিল এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ২০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদ ফয়সাল (২৪) কে আটক করা হয়। সে নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রমের আছদ্দর মিয়ার বাড়ির কেয়ারটেকার।
অপর দিকে ৪ মে রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই অনিক চন্দ্র দেব এর নেতৃত্বে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর সিএনজি ষ্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বপন সরকার (২৯)তে গ্রেফতার করা হয়। সে ছাতিয়াইন গ্রামের মৃত রমেশ সরকারের পুত্র।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com