শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের তৈমুছ উল্লার পুত্র। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার সময় ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশের নেতৃত্বে একদল পুলিশের টহলকালীন সময় স্থানীয় বান্দের বাজার জিরো পয়েন্টে সন্দেহ জনকভাবে আলালকে আটক করে তার দেহ তল্লাসী করা হয়। এ সময় তার সাথে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্ররণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com