রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সময় এক রকম থাকে না, বদলায় হতাশা না হয়ে ধৈর্য ধারণই শ্রেয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৩৭ বা পড়া হয়েছে

-: মোঃ মিজানুর রহমান :-
হবিগঞ্জ টু বানিয়াচং রাস্তার দু’পাশের প্রতিটা জীবন্ত গাছ আমার পরিচিত। এদের বেড়ে উঠা উপভোগ করি প্রতিদিন। দেখি বেওয়ারিশ মৃত গাছগুলোর ধীরে ধীরে য়ে যাওয়া, বিলীন হওয়া। প্রতিদিনের আসা যাওয়ায় রাস্তার প্রতিটা বাক আমার মুখস্ত। প্রকৃতির কর্মকা- প্রতিদিন উপভোগ করি খুব কাছ থেকে। ধানের সবুজ কচি পাতা গুলো বাতাসে দোল খেতে খেতে কিভাবে পরিপক্ক হয়ে উঠে তা দেখি প্রতিদিন। ধানের শীষ গুলো কিভাবে কৃষকের মনে স্বপ্ন জাগায়, সেটা উপভোগ করি। সবুজ ধানের শীষ কিভাবে সোনারাঙ্গা হয়ে ওঠে, দেখি সেই সোনালী মাঠ। দেখি কৃষকের ঘর্মাক্ত শরীরে ধান কাটার উৎসব। দেখি ধীরে ধীরে বর্ষার আগমনী। বর্ষার পানি চুইয়ে চুইয়ে কিভাব মাঠের ঘাস, জমির আইল ডুবিয়ে চলে আসে পিচঢালা রাস্তার কিনারায়। উন্মুক্ত হাওয়ায় জেগে উঠা ঢেউগুলো কেমন করে সবুজ ঘাসে মোড়ানো রাস্তার দু’পাশে আছড়ে পড়ে। এভাবেই পানির সাথে পাল্লা দিয়ে বাড়ে একটি দু’ টি নৌকা। অতঃপর থৈথৈ পানিতে অসংখ্য নৌকা ভেসে বেড়ায়। হাওরকে দু’ভাগ করে দেয়া মাথার সিঁথির মতো রাস্তা বেয়ে বেয়ে প্রতিদিন আসা যাওয়ার মাঝেই যেটুকু দেখা। প্রকৃতির নিয়মেই আবার কমতে থাকে বর্ষার ভাসা পানি। শুকিয়ে যায় মাঠ, হাওড়, খাল- বিল আর নদী। থৈ থৈ শুটকী নদীর শুকিয়ে যাওয়া তলানী দেখে উপলব্ধি করি, সময় এক রকম থাকে না, বদলায়। যখন কিছুই করার থাকেনা, হতাশ না হয়ে ধৈর্য ধারণ কিভাবে করতে হয়, আশা কিভাবে জাগিয়ে রাখতে হয়, গ্রীষ্মের তাপদাহে চৌচির হয়ে যাওয়া শুটকীর তলানীতে লেখা গল্প পড়ি প্রতিদিন। দীর্ঘ প্রতীার পর দেখি একদিন আবারও কাজল কালো স্বচ্ছ জলের ঢেউ কেমন করে নদীর দু’কুলে খেলা করে। শুটকী নদীর হাসি দেখি, দেখি স্বপ্ন পূরণের আনন্দ, দেখি ধৈর্যের মিষ্টফল। সবগুলো গল্পই পড়তে হয় ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চাকার উপর চলমান যান্ত্রিক বাহনে বসে বসে। কখনো ইচ্ছে করে সুপরিচিত রাস্তাটি ছুঁয়ে দেখতে। উন্মুক্ত খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিতে আর স্মৃতিটাকে দীর্ঘস্থায়ী করতে হাতে থাকা মোবাইলের ক্যামেরায় বন্দী হতে।
ব্যবস্থাপক
পূবালী ব্যাংক লিমিটেড, বানিয়াচং শাখা, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com