রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের কুশিয়ারায় বাড়ছে পানি উৎকণ্ঠায় মানুষ

  • আপডেট টাইম সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাড়ছে কুশিয়ারা নদীর পানি বাড়ছে নদীর তীরবর্তী মানুষের আতংক উৎকণ্ঠা। যেকোনো সময় লোকালয়ে পানি প্রবেশ করলে তলিয়ে যাবে ভিটেমাটি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে রাত জেঁগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পাহাড়া দিচ্ছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ । এ বিষয়ে ইতিমধ্যে প্রশাসন নিয়মতি মনিটরিং করছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণস্থান পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। জানা যায়- টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীর পানি ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। ফলে আতংক-উৎকণ্ঠা দেখা দেয় কুশিয়ারার তীরবর্তী দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে। নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় য়ন্ত্রণ বাঁধ মেরামতে ইতিমধ্যে ফেলা হচ্ছে বালিবর্তী ব্যাগ। রাত জেগে বাঁধ পাহাড়া দিচ্ছেন এলাকাবাসী। এদিকে কুশিয়ারা নদী ঘেঁষা দীঘলবাক ইউনিয়নের মাধবপুর ও গালিমপুর বন্যার পানিতে প্লাবিত হওয়ায় পানিবন্দি রয়েছেন ওই এলাকার কয়েক শতাধিক পরিবার। ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে তারা অবস্থান নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। রবিবার (২২ মে) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা প্রকৌশলী আব্দুল বাতির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, নবীগঞ্জ প্রেসকাবের সভাপতি রাকিল হোসেন, সহ-সভাপতি এম এ মুহিত প্রমুখ। রাধাপুর গ্রামের আব্দুল হামিদ জানান- চারিদিকে বন্যা, হঠাৎ নদীর পানি বাড়ায় আমরা ভয়ে আছি, সময় যত যাচ্ছে পানিও বাড়তেছে, গত বছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করায় এখনো বাড়িঘরে পানি ওঠেনি। ফাদুল্লা এলাকার রহিম মিয়া জানান- বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশ দেবে গেছে, পানি একেবারে বাঁধের সঙ্গে লেভেল হয়ে আছে, পানি আরও ১-২ ফুট বৃদ্ধি হলে ফাদুল্লাহসহ আশাপাশের গ্রাম প্লাবিত হতে পারে। এ প্রসঙ্গে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন বলেন- কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ধারাবাহিকতায় রবিবার সকাল ৯টা পর্যন্ত পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, রবিবার দুপুর পর্যন্ত পানি বিপদসীমার ৫৫সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে বালিবর্তী ব্যাগ ফেলা হচ্ছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- আমরা সতর্ক অবস্থানে রয়েছি, নিয়মিত আমাদের গ্রামপুলিশসহ জনপ্রতিনিধি ও এলাকাবাসী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাত জেগে পাহাড়া দিচ্ছেন। জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বন্যা প্রতিরোধে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোথাও বাঁধ ভেঙে গেলে ও নি¤œাঞ্চলে পানি প্রবেশ করলে সাথে সাথে প্রশাসনকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, দীঘলবাকের মাধবপুর গালিমপুরে কিছু অংশে পানি উঠেছে, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com