শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ইয়াবা মামলার সাজা প্রাপ্ত আসামী সোহাগ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ইয়াবা মামলার ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী (জিআর ১৯২/১৮) জাকির হোসেন সোহাগ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মুত্তাব্বির হোসেনের পুত্র। র‌্যাব-৯ জাকির হোসেন সোহাগকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এস আই মৃদুল ভৌমিক বলেন, গ্রেফতারকৃত সোহাগকে বুধবারে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ইয়াবা বিক্রির পাশাপাশি জাকির হোসেন সোহাগ বিভিন্ন সময় বিভিন্ন রূপে মেয়েদের সাথে প্রতারণা করার দায়ে এক মহিলার পর্নোগ্রাফি মামলা দায়ের করে। ওই মামলায় গত ২০২১ সালের ২ জুন র‌্যাব-৯ তাকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করে। গ্রেফতারের কিছুদিন পর জামিনে মুক্তি পায় সোহাগ। জামিনে মুক্তি পেয়ে আবার শুরু হয় তার ইয়াবা বিক্রির জমজমাট ব্যবসা। ২৫ মে মঙ্গলবার ইয়াবা মামলায় শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com