শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা আওয়ামী লীগের সভায় এমপি আবু জাহির ॥ আ.লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা ধরে রাখার জন্য বর্তমান সরকারের বিকল্প নেই। এজন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের করতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। এমপি আবু জাহির গতকাল বুধবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ পৌর টাউন হলে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই নির্দেশনা দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোত্তালিব ও সভাটি সঞ্চালনা করেছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত। বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সহ সভাপতি আক্রাম আলী, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, মোঃ আব্দুর রহিমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com