বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে প্রবাসির ৫২ লাখ টাকার ড্রাগন ফলের বাগান

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৮৩ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ ৫২ লাখ টাকা পূজি খাটিয়ে ড্রাগন ফলের বাগান করেছেন জহুর হোসেন। তিনি সৌদি প্রবাসী। বাড়ি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামে। তার সৃজিত দৃষ্টিনন্দন ড্রাগন ফলের বাগান দেখতে প্রতিদিন ভীড় জমে শতশত মানুষের। মুঠোফোনে জহুর হোসেন বলেন, তার বাড়ির পাশেই আড়াই একর জমিতে তিনি মনোয়ারা জহুর এগ্রো ফার্ম নামে ড্রাগন উৎপাদন প্রকল্প হাতে নেন। ওই ফার্মে বর্তমানে সাড়ে সাত হাজার ড্রাগন ফলের গাছ রয়েছে। প্রায় প্রতিটি গাছেই শোভা পাচ্ছে ড্রাগন ফল। এরই মধ্যে তিনি ১শ কেজি ড্রাগন ফল বিক্রি করে ৫০ হাজার আয় করেছেন। জহুর হোসেন বলেন, প্রতিদিন ৬ জন শ্রমিক তার ড্রাগন বাগানে কাজ করছেন। তিনি আশা করেন উক্ত ফলের বাগান থেকে তিনি নিজে লাভবান হবেন এবং এলাকার বেকারদের অনুপ্রেরণা যোগাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com