শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে দু’টি বেসরকারি ক্লিনিক যথাক্রমে নিউ মেডিল্যাব হাসপাতাল ও আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে গতকাল রবিবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উল্লেখিত দু’টি বেসরকারি ক্লিনিকের প্রত্যেকটিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থদণ্ড ও ১৫ দিনের মধ্যে ক্লিনিক দু’টির লাইসেন্স নবায়ন সহ এগুলোর অব্যবস্থাপনা শুধরানোর জন্য নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ব্যাঙ্গের ছাতার মত অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে সারাদেশ ব্যাপি অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায়, গতকাল রবিবার বিকালে আজমিরীগঞ্জ চরবাজারের রামকৃষ্ণ মিশনের অদূরে নিউ মেডিল্যাব হাসপাতাল ও উপজেলা ডাকঘরের সামনে আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
এ সময় দু’টি বেসরকারি ক্লিনিকে অব্যবস্থাপনা বিদ্যমান ও তাদের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নিউ মেডিল্যাব হাসপাতাল ও আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারেরর প্রত্যেকটিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দু’টি ক্লিনিকের অব্যবস্থাপনা শুধরানোর পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করানোর নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহরাব হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন উপসস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন, থানার এস আই মহসিনের নেতৃত্বে একটি পুলিশের টিম।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com