শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে স্বাস্থ্যসেবা প্রদানের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

আলমগীর কবীর, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় মা ও শিশু উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ স্বচ্ছতা মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে হেল্থক্যাম্প অনুষ্ঠানে পৌরসভার প্রায় দেড়শত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে দিক নির্দেশনা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, পৌরসভার প্যানেল মেয়র মোঃ মোবারক উল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, সংরক্ষিত নারী সদস্য সাহা বানু, ইশরাত জাহান ডলি প্রমুখ।
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মজীবি ল্যাকটেটিং মা ও শিশু সহায়তা কর্মসূচীর উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পৌরসভার বিভিন্ন স্থানের মা ও শিশুর স্বাস্থ্যসেবার লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন নারী চিকিৎসক ডাঃ রোকসানা পারভীন দিনব্যাপী স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন আলোচনা করেন ও স্বাস্থ্য সেবা প্রদান করছেন। এসময় মাস্ক, সাবান, দুধ বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বলেন, আমরা নিয়মিত এ কর্মসূচী করে থাকি। আমরা উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ে উপকারভোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com