শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৯ বাংলাদেশি

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে শিশুসহ ৯ বাংলাদেশি নারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা নারীরা হলেন- এদের বাড়ি দেশের হবিগঞ্জ জেলার খুসনা আক্তার, দিলরুবা খাতুন, বিজলী দাস, খুরশিদা খাইবার, চম্পা মেনজাম,সুমি শেখ। জয়পুরহাট জেলার জেসমিন আক্তার, যশোর জেলার রুহান আক্তার, খুলনা জেলার সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার বলেন, সংসারে অভাব অনটনের কারণে আয়-রোজগারের আসায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের মুম্বাইয়ে যাই। পরে সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় সেদেশে অবৈধভাবে বসবাস করার কারণে পুলিশ আটক করে জেলা হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। দীর্ঘদিন পর আজ দেশে ফিরলাম।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এর এরিয়া কো-অর্ডিনেটর মুহিত হোসেন বলেন, ফেরত আসা ব্যক্তিদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com