শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ এর পরিচালনায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাবুল চন্দ্র দে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, রাহেলা খানম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ থানার এস,আই জাহাঙ্গীর আলম সহ হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, মিডওয়াইফ, সিনিয়র নার্সবৃন্দ। সভায় পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা, (এম,টি ইপিআই) গীতা পাঠ করেন, স্বাস্থ্য সহকারী অঞ্জন বিজয় দায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত উক্ত ক্যাম্পেইন চলবে। তিনি, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে এবং কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের স্বার্থে ইপিআই কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে সঠিক নিয়মে শিশুদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বিষয়ক স্বাস্থ্য বার্তা সমূহের ব্যাপক প্রচারণার নির্দেশনা প্রদান করে ক্যাম্পেইন সফল করতে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com