রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের বাংলা বাজারে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ৭ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের বাংলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হচ্ছেন- এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র মাহিদ মিয়া (৪৫), কাইয়ূম মিয়া (৪০) মুমিন মিয়া (৩৭), আবুল মিয়া (৩৫), জাফর মিয়া (৩০), হালিম মিয়া (৩৬) ও আবু সাইদ (২৮)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গত বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে বাংলা বাজারে আহতদের উপর হামলা চালায়। এ সময় নবীগঞ্জ শেরপুর সড়কে প্রায় ১ ঘন্টা যানবাহন বন্ধ ছিল। আহত মাহিন মিয়া জানান, তার ছোট ভাই আব্দুল হালিম এর সাথে কথা কাটাকাটির জের ধরে এনাতাবাদ গ্রামের তসু মিয়া, শাহনুর মিযা, নুনু মিয়া, হায়দর মিয়া, মগল মিয়া, লকুছ মিয়া, সাহিদ মিয়া, মলাই মিয়াসহ ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে বাংলা বাজারে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা একটি দোকান ও ভাংচুর করে।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com