রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৫ টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী আব্দুল আলী নামের এক জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত ১২৫টি কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com