রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জালালাবাদ এসোসিয়েশনের নির্র্বাচন- ২০২২-২৩ ॥ ড. মুবিন-জালাল-জসিম-দেলওয়ার পরিষদ প্যানেলের হবিগঞ্জে পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে ঢাকাস্থ সিলেট বিভাগের বৃহত্তর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন ২০২২-২৩। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকাল সাড়ে ১১ টায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় ড. মুবিন-জালাল-এড. জসিম ও দেলওয়ার পরিষদের প্যানেল সদস্যদের পরিচিত করিয়ে দেন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী (জালালাবাদ) জালাল আহমেদ। এ সময় প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদ বৃহত্তর জালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে মুবিন-জালাল-জসিম ও দেলওয়ার পরিষদের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন। পরিচিতি সভা শেষে এক সংপ্তি বক্তব্যে জালাল আহমেদ বলেন, জালালাবাদ এসোসিয়েশন বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও মানবিক কল্যাণে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আসন্ন নির্বাচনে আমাদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করতে এবং আগামীর কর্মকান্ড আরও বেগবান করতে প্যানেলকে বিজয়ী করার আহবান জানান তিনি। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন আহমেদসহ অন্যান্য প্রার্থীরা। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান প্রমুখ। উল্লেখ্য, আগমী ১৮ জুন শনিবার ঢাকা অফিসার্স কাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com