শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর ধরাশায়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার এক বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর ধরাশায়ী হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হল, শহরের উমেদনগর গ্রামের ফুল মিয়ার পুত্র জাহিদ মিয়া (২২), একই এলাকার সাহাবুদ্দিনের পুত্র মোশাহিদ (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সংঘবদ্ধ একটি চোর চক্র কৌশলে বাসা বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রসহ লোহার মালামাল নিয়ে যায়। গতকাল ওই সময় ওই এলাকার ঠিকাদার শওকত আলীর বাসা থেকে রিকশাযোগে লোহার গ্রিল, মোটরসহ মালামাল নিয়ে যাবার সময় লোকজন আঁচ করতে তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ নিয়ে যায়।
ওই এলাকার বাসিন্দা চীফ জুডিসিয়াল কোর্টের এপিপি মুজিবুর রহমান কাজল জানান, কয়েকদিন আগেও ওই বাসা থেকে চোরের দল মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।
ওসি গোলাম মর্তুজা জানান, চোরদের জিজ্ঞাসাবাদ করে আরও রহস্য উদঘাটন করা হবে। গতকাল সোমবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমাণ্ডে আনা হবে তাদের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com