রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পানিতে তলিয়ে গেছে নবীগঞ্জ পৌর পশুর হাট ॥ ক্ষতির সম্মূখীন ইজারাদার

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানের পানিতে তলিয়ে গেছে বিস্তৃর্ণ জনপদ। শত শত বাড়িঘরে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ক্ষতিগ্রস্থ হয়েছে সব্জি সহ বিভিন্ন ধরনের ফসলের। এদিকে প্রায় ২০ দিন পর ঈদুল আজহা। কোরবানীর ঈদ। কিন্তু নবীগঞ্জ পৌর এলাকার একমাত্র পশুর হাটটি পানিতে তলিয়ে গেছে। আশপাশের রাস্তাও পানির নীচে। ঈদকে সামনে রেখে পশুর হাটের কি হবে এ নিয়ে বিপাকে রয়েছেন পৌর পশুর হাটের ইজারাদার। পশুর হাটের মুল আয়ের উৎসই হচ্ছে কোরবানীর পশুর হাট। মুলত এ হাটের উপর ভিত্তি করেই ইজারা মুল্য হিসাব করেন ইজারাদার। কিন্তু পশুর হাট ও রাস্তায় পানি থৈ থৈ করছে। নেই কোন ক্রেতা বিক্রেতা। হাটে আছে শুধু পানি আর পানি। ফলে মাথায় হাত পড়েছে নবীগঞ্জ পৌরসভার ছালামাতপুর এলাকায় অবস্থিত এ পশুর হাটের ইজারাদার মুকুল আচার্য্য এর। এ অবস্থায় ইজারাদার ব্যাপক ক্ষতির সম্মূখীন হওয়ার আংশকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান বলেন, ‘বাংলা সন ১৪২৭, ১৪২৮ মহামারীর কারনে পশুর হাটের ইজারাদার ব্যাপক ক্ষতির সম্মূখীন হন। এবার ১৪২৯ বাংলা সনে বন্যার কারনে আবারো ব্যাপক ক্ষতির সম্মূখীন হবেন ইজারাদার।’ তিনি বলেন, ‘ইজারাদার অনেক প্রত্যাশা করে বাজার ইজারা নেন। কিন্তু ক্ষতির সম্মূখীন হওয়া করো কাম্য নয়।’ তিনি বন্যার পানি সরে গেলে বাজারের সুযোগ সুবিধা সৃষ্টি করে ইজারাদারের ক্ষতি লাঘব করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com